1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান এক ঐতিহাসিক ঘটনা

  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৫.০০ পিএম
  • ৩০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান এক ঐতিহাসিক ঘটনা বলে দাবি করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা। জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এস শাহাদাত আজ ৩১ জুলাই বুধবার এক যৌথ বিবৃতিতে দেশের এই ভয়াবহ দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ঐতিহাসিক আহ্বানের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বলেন, কোমলমতি ছাত্রদের মেধার ভিত্তিতে চাকরিতে প্রবেশের দাবিতে ‘কোটা সংস্কার’ আন্দোলনে আজ এই ফ্যাসিস্ট সরকার হিটলার, মুসোলিনি, ইয়াহিয়া, টিক্কা খানকে হার মানিয়ে শতসহ¯্র মায়ের বুক বুলেটের আঘাতে খালি করেছে। হাজার হাজার ছাত্রজনতাকে আহত, গুম ও কারাবন্দি করেছে। এখনো রাতের আঁধারে ঘরে ঘরে হানাদার বাহিনীর অভিযান চলছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা জাতিসংঘের অধীনে নিরীহ—নিরস্ত্র ছাত্রজনতার উপরে এই নির্মম হত্যাযজ্ঞের তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই স্বৈরাচার সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই একমাত্র জাতিকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনতে পারে বলে আমরা মনে করি। জাতির এই সংকটময় মুহুর্তে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সর্বশক্তি দিয়ে জাতীয় ঐক্যের সকল কর্মসূচি সফল করবে বলে প্রত্যয় ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com