1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

ইতিহাস গড়লো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৮.০১ পিএম
  • ১৭২ Time View

নারী এশিয়া কাপে এর আগে কখনোই শিরোপা জেতেনি শ্রীলঙ্কা। অন্যদিকে, ভারত এই শিরোপা জিতেছে মোট ৭ বার। ফাইনালের আগে শক্তি-সামর্থ্য, সাম্প্রতিক পারফরম্যান্স এবং র‍্যাঙ্কিংয়েও ছিল হারমানপ্রীত করের ভারতই। তবে শিরোপার মঞ্চে অবিশ্বাস্য লড়াই করে প্রথমবারের মতো শিরোপা জিতে নিয়েছে শ্রীলঙ্কা নারী দল।

ডাম্বুলায় নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় লঙ্কানরা।

বড় রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ৭ রানে রান আউট হয়ে ফেরেন ওপেনার ভিশমি গুনারত্নে। তবে এরপর থেকেই শুরু হয় শ্রীলঙ্কার প্রতিরোধ। চাপের মুহূর্তে আরও একবার দলের দায়িত্বভার তুলে নেন অধিনায়ক চামারি আতাপাত্তু। দ্বিতীয় উইকেটে হারসিথা সামারাবিক্রমাকে গড়েন ৮৭ রানের জুটি।

৪৩ বলে ৬১ রান করে আতাপাত্তু আউট হন দীপ্তি শর্মার বলে। জয়ের জন্য তখনও দরকার ছিল ৮ ওভারে ৭২ রান। ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় তখনও এগিয়ে ছিল ভারতই। কিন্তু ভারতীয়দের শক্তিশালী বোলিংকে এরপর বড় ধাক্কা দিয়েছেন হারসিথা এবং কাভিশা দিলহারি। দুজনেই করেছেন অনবদ্য ব্যাটিং।

প্রতি ওভারে বাউন্ডারি মারা, সিঙ্গেলকে ডাবলে পরিণত করাসহ শ্রীলঙ্কান তরুণ দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিং ছিল দেখার মতো। মাত্র ৪০ বলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুই ব্যাটার। আর তাতে এক ওভার ২ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা।

৬ চার ও ২ ছক্কায় ৫১ বলে ৬৯ রান করে ম্যাচসেরা হয়েছেন হারসিথা। দিলহারি করেছেন ১৬ বলে ৩০ রান। ছক্কা মেরে ম্যাচের জয় নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার। 

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন স্মৃতি মান্ধানা। ব্যক্তিগত ১০ রানে পরপর দুই বলে দুইবার জীবন পাওয়ার পর তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত দলীয় সর্বোচ্চ ৪৭ বলে ৬০ রান করেছেন তিনি। তাছাড়া ভারতের হয়ে ৩০ রান করেছেন রিকা ঘোষ ও ২৯ রান এসেছে জেমিমা রদ্রিগেজের ব্যাট থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com