1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বগুড়ায় আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় ৭ সাংবাদিক আহত

  • আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২৩৬ Time View

বগুড়ায় কোটা সংস্কারে আন্দোলনে সংবাদ সংগ্রহকালে সময় টিভির প্রতিবেদক আব্দুল আউয়াল ও যমুনা টিভির ব্যুরো প্রধান মেহেরুল সুজনসহ হামলার শিকার হয়েছেন ৭ সাংবাদিক।

মঙ্গলবার (১৬ জুলাই) দিনভর শহরের সাতমাথা ও বনানীতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের সময় এ হামলার ঘটনাগুলো ঘটে। এছাড়া আব্দুল মোমেন নামে এক চিত্র সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহত আরও পাঁচ সংবাদকর্মী হলেন:  দৈনিক বাংলাদেশ সময়ের নিজস্ব প্রতিবেদক সজল শেখ, দৈনিক করতোয়ার চিত্র সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, দৈনিক ইত্তেফাকের চিত্র সাংবাদিক বিমু রহমান, গাজী টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট এনামুল হক ও যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট আব্দুল মোমিন।

সাংবাদিক আহতের বিষয়ে নিশ্চিত করেছেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে এম রউফ।

তিনি বলেন, আহত সব সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকরা হামলার শিকার হয় তাহলে এর চেয়ে ন্যক্কারজনক কোনো ঘটনা হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com