1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

কোপা থেকে আর্জেন্টিনা এবং ইউরো থেকে স্পেন কত টাকা পেল?

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ১৬০ Time View

ইংল্যান্ডকে কাঁদিয়ে ইতিহাসে সর্বোচ্চ চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। রোববার (১৪ জুলাই) রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লা রোজারা। এদিকে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা।

১২ বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল স্পেন। ২০২৪ সালের ইউরো জিতে তারা প্রাইজমানি হিসেবে পেয়েছে ২০ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

আর রানার্স আপ দল ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৪২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রতিটি দলই অংশগ্রহণ ফি বাবদ ম্যাচের ফলের উপর ভিত্তি করে অর্থ পেয়েছে।

এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৮৮ কোটি টাকার কিছু বেশি। আর রানার্স আপ দল কলম্বিয়া পেয়েছে ৭০ লাখ মার্কিন ডলার বা ৮২ কোটি টাকার বেশি।

১৬ দলের এই টুর্নামেন্টে প্রাইজমানি রাখা হয়েছে ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম ২০ লাখ ডলার পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com