1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :

টানা দু’বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ২.৫৯ পিএম
  • ১৬৪ Time View

কোপা রং ফের নীল-সাদ । এই নিয়ে কোপায় ১৬ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা । কাতার বিশ্বকাপের পর মেসির নেতৃত্বে কোপাও জিতল নীল-সাদা ব্রিগেড । ভাল খেলেছে কলম্বিয়া । প্রথম থেকে আর্জেন্টিনাকে টক্কর দিলেও, শেষপর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় কলম্বিয়ার । তবে, কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ । পুরস্কারও জিতে নিয়েছেন তিনি । কোপায় কে সেরা হলেন, কারা গ্লোল্ডেন বুট পেলেন, দেখে নিন ।

২০২৪ সালের কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতে নিয়েছেন লাউতারো মার্টিনেজ । গোল্ডেন বুট তাঁর ঝুলিতে । কোপায় মোট পাঁচটি গোল করেছেন । চলতি কোপায় যখনই নেমেছেন গোল করেছেন। ফাইনালেও তিনি হতাশ করলেন না । ১১২ মিনিটে তিনি যে গোলটা করেন, তাতেই ট্রফি জিতল আর্জেন্টিনা ।

সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । গোটা টুর্নামেন্টে একাধিক গোল সেভ করেছেন । আর্জেন্টিনার ফাইনালে পৌঁছনোর পথ প্রশস্ত করেছেন তিনি । এটা বলা যেতেই পারে । ফাইনালেও দারুণ ফর্মে ছিলেন তিনি ।

কোপা আমেরিকার সেরা খেলোয়াড় কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেজ । সবমিলিয়ে ছ’টি অ্যাসিস্ট করেছেন । একটি গোল করেছেন । তবে, ট্রফি জিততে পারলেন না রদ্রিগেজ ।

কোপার ইতিহাসে একবারই চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া । এবার জিতলে ২৩ বছরের খরা কাটত । কিন্তু, সেটা আর হল না । তবে, পুরো টুর্নামেন্টে স্পিরিট নিয়ে খেলার জন্য কলম্বিয়াকে ফেয়ার প্লে পুরস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com