1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১৩-১৯ জুলাই)

  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১১.২০ এএম
  • ২৩২ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। জনপ্রিয়তা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক সফলতা পাবেন। বিদেশ যাত্রা হতে পারে। মনোবল উঠানামা করবে। কোনো অপ্রত্যাশিত ঘটনায় ক্ষতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন। প্রিয়জন কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মব্যস্ততা বাড়বে। মানসিক অস্থিরতা বাড়বে। দুর্ঘটনাজনিত বিষয় থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। বসের মন যুগিয়ে চলা কঠিন হবে। আপনার মনোবল চাঙা  থাকবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। আর্থিকভাবে লাভবান হতে পারেন। রাগ বা জেদ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): কর্মক্ষেত্রে বসের মন জুগিয়ে চলা কঠিন হবে। কিছুটা আর্থিক চাপে থাকবেন। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কোনো রকম ভুল পদক্ষেপ ক্ষতিকর হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। পেশাজীবীদের আর্থিক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আত্মকেন্দ্রিক মানুষদের এড়িয়ে চলুন। পারিবারিক শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। স্বাধীন পেশায় সুনাম বাড়বে। পেশাগত কাজে আপনার গৃহীত পদক্ষেপ প্রশংসিত হবে। পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। মানসিক প্রশান্তির জন্য ধ্যান, যোগ ব্যায়াম অভ্যাস করুন। খাদ্য নির্বাচনে সতর্ক হেন। আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি করুন। প্রেমে সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিকভাবে লাভবান হতে পারেন। স্বাধীন পেশায় জড়িতদের সফলতা আসবে। দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে মানিয়ে চলা কঠিন হবে। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। নেতিবাচক লোকদের সংস্পর্শ এড়িয়ে চলুন। অর্থ উপার্জনে সফলতা পাবেন। সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। দুর্ঘটনাজনিত বিষয়ে সতর্ক থাকুন। কারো প্রশংসায় প্রভাবিত হবেন না। সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে। পেশাগত কাজে সফলতা পাবেন। নিজের প্রভাব প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। প্রেমে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে ইতিবাচক থাকুন। আবেগকে সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কর্মপরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যস্ততা বাড়বে। অকারণে আর্থিক ব্যয় বাড়বে। রাগ বা জেদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বাড়বে। কোনো শুভ কাজে যোগ দিতে পারেন। আর্থিক ভাগ্য সুপ্রসন্ন। মেজাজ নিয়ন্ত্রণ রাখা কঠিন হবে। শরীরের প্রতি যত্নশীল হন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। পারিবারিক শান্তি উপভোগ করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষার্থীদের সফলতা প্রাপ্তি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে লাভবান হবেন। খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে জড়িতদের সফলতা আসবে। প্রেমে আনন্দ অনুভব করবেন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। রাগ  বা জেদের কারণে আর্থিক ক্ষতি হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): মানসিক অস্থিরতা বাড়বে। পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। গবেষণামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক চাপে থাকবেন। সামাজিক মর্যাদা ও গুরুত্ব বাড়বে।প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। পেশাগত সফলতা পাবেন। কাজের চাপ বাড়বে। বিনিয়োগে  সফলতা আসবে। বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। সম্পত্তি বিক্রয়ে সফল হবেন। প্রেমের সম্পর্ক উপভোগ করবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সামাজিক ও জনসংযোগমূলক কাজে সফলতা পাবেন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ভাই-বোন কারো সফলতার সংবাদ পাবেন। শরীর ও মন ভালো যাবে। সৃজনশীল কাজে সফলতা পাবেন। মিতব্যয়ী ও মিতবাক হওয়ার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে কৌশলী হতে হবে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কর্মব্যস্ততা বাড়বে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। প্রিয়জনের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে আরও সচেতন হতে হবে। অসুস্থতাজনিত ব্যয় বাড়বে। নিজের প্রভাব প্রতিপত্তি ও গুরুত্ব বাড়বে। শিক্ষার্থীদের সফলতা প্রাপ্তি হতে পারে। চাকরিসংক্রান্ত যোগাযোগ শুভ। গৃহে আত্মীয় সমাগম হবে। কিছুটা আর্থিক চাপে থাকবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ): প্রেম ও রোমাঞ্চ শুভ। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। সন্তানের কোনো বিষয় দুশ্চিন্তার কারণ হতে পারে। কোনো অপ্রত্যাশিত ঝামেলায় জড়াতে পারেন। দূর থেকে কোনো সুখবর পেতে পারেন। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক টেনশন থাকবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়বে। শরীরের প্রতি খেয়াল রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com