1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

অতিথিদের যাতায়াতে কোটি কোটি রুপি খরচ আম্বানির

  • আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৪.০৬ পিএম
  • ১৯০ Time View

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে আজ (শুক্রবার) সন্ধ্যায় জমকালো আয়োজনে শুরু হতে চলেছে। বিয়ের ৬ মাস আগে থেকেই ছোট ছেলের বিলাসবহুল নানা প্রাক-বিয়ের অনুষ্ঠান করে আলোচনায় আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। তবে এবার আলোচনায় এসেছেন বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নিতে চলেছে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নেয়া নিশ্চিত ও ঝামেলাহীন করতে মুকেশ আম্বানি যাতায়াতব্যবস্থায় করছেন বিশাল অংকের খরচ।

জানা যায়, ‘মহাবিবাহ’ অনুষ্ঠানের যাতায়াতে বিদেশ থেকে আসা অতিথিদের জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার।

ফ্যালকন-২০০০ জেট বিশেষ ধরনের চাটার্ড বিমান। বিলাসবহুল বিমানটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে। প্রতি ঘণ্টায় বিমানটির জন্য আম্বানি পরিবারকে ভাড়া গুনতে হবে ৭ লাখ ২০ হাজার রুপি।

বিয়ের যাতায়াতে সুব্যবস্থা নিশ্চিতে আম্বানি পরিবার এ আয়োজন করতে এয়ার চার্টার সংস্থার সাথে যোগাযোগ করেন। সেখানকার সিইও রাজন মেহরা জানান, বিয়ের আসরে অতিথিদের বিভিন্ন জায়গা থেকে আনা-নেয়ার জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের পাশাপাশি ১০০টি বিমানের ব্যবস্থাও রাখা হয়েছে।

রাজন মেহরা আরও জানান, সারা দেশে একাধিক বার যাতায়াত করবে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান। এছাড়াও আগামী তিনদিন ধরে ১০০টি বিমান আমন্ত্রিত অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

এ হিসেবে শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবে প্রায় ৬ কোটি রুপি। আর ১০০টি বিমানের ৭২ ঘণ্টার ভাড়া হিসেবে আরও কোটি কোটি টাকা খরচ করবে মুকেশ আম্বানি। 

প্রসঙ্গত, শুক্রবার ( ১২ জুলাই) মহাবিবাহ অনুষ্ঠানের পর  শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com