1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৩.১৩ পিএম
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ সময় বাসের চাপায় আকাশ মিয়া (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়কের হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া গাইবান্ধা শহরের একোয়েস্টেট পাড়ার সামছুল হকের ছেলে।

গাইবান্ধা বাস, মিনিবাস ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস তুলসীঘাট এলাকার হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন চালক। এতে বৃষ্টিভেজা সড়কে বাসটি উল্টে যায়। এ সময় বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী মারা যান।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com