1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৭.৫৩ এএম
  • ১৭৩ Time View

শেষ হল ইউরোর শেষ ষোলোর লড়াই। মঙ্গলবার (২ জুলাই) শেষ দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস-রোমানিয়া এবং অস্ট্রিয়া-তুরস্ক। যেখানে রোমানিয়াকে ৩-০ গোলে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে তুরস্ক।

মাঝে দুইদিন বিরতির পর আগামী শুক্রবার (৫ জুলাই) শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্পেন ও স্বাগতিক জার্মানি। চলতি আসরে দুই দলই অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে। তার পাশাপাশি দুই দলই দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ ষোলোতে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে ওঠে জার্মানরা। আর জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে পা রাখে দে লা ফুয়েন্তের স্পেন।

একই দিন আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স। তার পরের দিন ইংল্যান্ড ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে আরেক কোয়ার্টার ফাইনাল ম্যাচে। একই দিন শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই করবে নেদারল্যান্ডস ও তুরস্ক।

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

স্পেন-জার্মানি (৫ জুলাই)

পর্তুগাল-ফ্রান্স (৫ জুলাই)

ইংল্যান্ড-সুইজারল্যান্ড (৬ জুলাই)

নেদারল্যান্ডস-তুরস্ক (৬ জুলাই) 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com