রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

ঝালকাঠিতে ডায়রিয়া রোগী বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৪৩ Time View

ঝালকাঠি জেলা প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে ঝালকাঠিতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। চলতি মাসের শুরু থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ২১০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যসূত্র জানায়, ঝালকাঠি সদর হাসপাতালে ডায়রিয়া ওর্য়াডে ১৫টি বেড রয়েছে। তবে বেডের তুলনায় রোগীদের চাপ বেশি থাকায় হাসপাতালের ওর্য়াডের ফ্লোরে রেখে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া তিনটি উপজেলা হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ দেখা গেছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত খাবার ও আইভি স্যালইনসহ পর্যাপ্ত ওষুধ রয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, প্রচণ্ড তাপদাহ ও রমজানে ভাজা-পোড়া খাবার খেয়ে প্রধানত রোগীরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

তবে ডায়রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS