1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাকরিচ্যুত পুলিশ সদস্য নিহত, আটক ৪

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৮.১১ পিএম
  • ১৯৬ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় ৫২ বছর বয়সী এক চাকরিচ্যুত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ।

নিহত মইনুল হক ওই এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন-আনিসুর রহমান (৩৫), তার স্ত্রী লাকী আক্তার (৩৪), আনিসুরের চাচাতো ভাই মাসুদ রানা (৩৫) ও আকিবুল (৩৪)। তাদের সবার বাড়িও একই এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামোর ইউনিয়নের দানাবীর গ্রামের কৃষক আনিসুর রহমানের পাট খেত দিয়ে নিহত মইনুলের বড় ভাই আনোয়ার হোসেন বাচ্চু গমের বোঝা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ নিয়ে আনিসুরের সঙ্গে বাচ্চুর কথা কাটাকাটি হয়। এসময় ওই পুলিশ সদস্য উপস্থিত হলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আনিসুরের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে মইনুলকে ধাওয়া করে। এসময় মইনুল মোটরসাইকেল নিয়ে যাওয়া সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন বলে দাবি করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মঈনুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের সুরহতাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে।

তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com