বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

অতিভারি বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২০ Time View

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এবং মৌসুমি বায়ুর কারণে দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন মাঝারি থেকে অতিভারি বৃষ্টির তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

এরই মধ্যে রোববার (৩০ জুন) সিলেট বোর্ড বাদে অন্য সব শিক্ষাবোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিনে বৃষ্টির কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের চরমমাত্রায় ভোগান্তি পোহাতে হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই বৃষ্টি হয়েছে। এ কারণে বিভিন্ন জায়গায় যানজটে অনেক পরীক্ষার্থীকে দেরিতে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী ভেজা শরীরে তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

এ অবস্থায় ঝড়বৃষ্টির মধ্যে পরীক্ষাগ্রহণে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।  

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

এছাড়া অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরুতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS