1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ

বিআরটিএর সব ফি দেয়া যাবে নগদে

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪.১৩ পিএম
  • ২৩৬ Time View

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব ফি এখন থেকে ঘরে বসেই পরিশোধ করা যাবে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে গ্রাহকরা এ সুবিধা নিতে পারবেন।

নগদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সম্প্রতি রাজধানীর পল্লবীতে বিআরটিএর ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নগদ ও সিএনএস লিমিটেডের চুক্তির ফলে এখন থেকে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিআরটিএর যেকোনো সেবার ফি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধে গ্রাহকদের আর সশরীরে ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই চলে আসবে ই-রিসিট। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করতে পারবেন।

নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় নগদের মাধ্যমে বিআরটিএ’র ফি পরিশোধের সুযোগের ফলে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি দেয়ার ভোগান্তি থেকে মিলবে মুক্তি, বাঁচবে কর্মঘণ্টা। নগদের এ ধরনের সেবার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।’

বিআরটিএ গ্রাহকদের সব ধরনের ফি পরিশোধের পাশাপাশি বর্তমানে নগদের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন ধরনের সেবার ফি পরিশোধ করা যায়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ও ঋণের কিস্তি এবং ক্রেডিট কার্ডের বিলসহ আরও নানা ধরনের বিল পরিশোধ সেবা চালু রয়েছে নগদে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com