1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

বিশ্বাস রাখেন, ভালো জয় উপহার দেব

  • আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১.৪৯ পিএম
  • ১৪৮ Time View

হতাশার টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে এবারই প্রথম সুপার এইটে উঠেছে বাংলাদেশ। যদিও দলটির সক্ষমতা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল খেলার।

তাই দেশে ফিরে বিমান বন্দরে তাসকিন বলেন, ‘ধীরে ধীরে আমাদের উন্নতি হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের পরিসংখ্যান শুরু থেকে খুব একটা ভালো ছিল না। আগের থেকে তো উন্নতি হচ্ছে। শুধু মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না। এমনিই তো মাইনাসে আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। তো করেই যাব, আপনারা হতাশ হচ্ছে স্বাভাবিক, আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দেব, বিশ্বাস রাখেন আমাদের ওপর, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ইতিবাচক সাইন আছে পুরো টুর্নামেন্টজুড়ে বোলিং বেশ ভালো করেছে। সুপার এইটে উঠছি। সর্বপ্রথম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। ইতিবাচক আছে, কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। আসলে সবার মতো আমরাও একটু হতাশ, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’

এবারের বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেসার তানজিম সাকিবও দেখিয়েছেন ঝলক। বল হাতে এই পেসারের উইকেট সংখ্যা ১১টি। পুরো বোলিং ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘মাশাআল্লাহ তানজিম সাকিব, রিশাদ এরা সেরা পাঁচ উইকেটশিকারীর মধ্যে ছিল। রিশাদ এখনও আছে। ওভারল ভালো করছে মাশাআল্লাহ। এটা খুব পজেটিভ সাইন বাংলাদেশ থেকে ফিউচার স্টাররা উঠে আসবে। অলরেডি বিশ্বকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবেলেটি আছে। বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে। এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর রহমতে সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নাই। দেখেন সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই। ধরেন আমরা আরও অনেক ভালো হইতে পারতো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com