1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০.০১ এএম
  • ১৬১ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে প্রোটিয়াদের কাছে পাত্তাই পায়নি চমক দেখিয়ে সেমি ফাইনালে জায়গা করে নেয়া আফগানরা। এতে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে প্রোটিয়ারা জয় পেয়েছে ৯ উইকেটে। আফগানদের মাত্র ৫৬ রানে গুটিয়ে দেয়ার পর ৮.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে এইডেন মার্করামের দল। বিশ্বকাপ নক আউটে বলের হিসেবে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। এই ম্যাচে মোটে খেলা হয়েছে ১২৪ বল। এর আগে ২০১৪ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি হয়েছিল ২০৩ বলের। ১০ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল আফগানিস্তান ও সাউথ আফ্রিকা।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে পড়ে তারা। মাত্র ২৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তারা অল আউট হয় ৫৬ রানে। আফগানদের হয়ে একমাত্র দুই অঙ্কে যেতে পেরেছেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ১২ বলে করেন ১০ রান। আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন মার্কো জানসেন ও তাবরাইজ শামসি। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন।

২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫ রানেই কুইন্টন ডি ককের উইকেট হারায় প্রোটিয়ারা। মাত্র ৫ রান করে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর প্রোটিয়াদের আর ভুগতে দেননি অধিনায়ক এইডেন মার্করাম ও রিজা হ্যান্ডরিক্স। দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে প্রোটিয়াদের জিতিয়ে মাঠ ছাড়েন তারা। মার্করাম ২১ বলে ২৩ ও রিজা ২৫ বলে ২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com