1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশকে হারিয়ে সেমিতে আফগানিস্তান

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৩.০৯ পিএম
  • ১৫৩ Time View

আফগানিস্তানকে ১১৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ২০ ওভার বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি না হলেও বাংলাদেশকে হারিয়ে প্রথম বারের মতো ইতিহাস গড়ে সেমিফাইনালে গেছে আফগানিস্তান। নাভিন উল হকের করা ১৯তম ওভারের প্রথম তিন বলে ৩ রান করলেন তাসকিন আহমেদ ও লিটন। তখনও জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের সমর্থকরা। এমন সময় নাভিনের স্লোয়ার ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে ফেরেন তাসকিন। পরের বলে আফগান এই পেসারের লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করলেন মুস্তাফিজুর রহমান।

বল প্যাডে লাগতেই আবেদন, অনায়াসে আঙুলও তুললেন ল্যাংটন রুজের। আফগানিস্তানের ক্রিকেটাররা তখন দিগ্বিদিক ছুঁটতে ব্যস্ত। মুস্তাফিজ রিভিউ নিলেন, তবে শেষ পর্যন্ত লাভ হলো না একটুও। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে রোমাঞ্চকর জয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রশিদ খানের আফগানিস্তান। সেরা চারে আফগানদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। বাংলাদেশের হারে সুপার এইট থেকে বাড়ির পথ ধরেছে অস্ট্রেলিয়াও।

এই ম্যাচে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান এলেও পরের ওভার গুলোতে রানের চাকা সচল রাখেন তারা। দুই প্রান্ত দিয়ে দুই পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদকে বল করানোর পর পঞ্চম ওভারে শান্ত বল তুলে নিয়েছিলেন সাকিব আল হাসানের হাতে। পেতে পারতেন উইকেটও।

সাকিবের করা শর্ট লেংথের বলে টেনে মেরেছিলেন ইব্রাহিম। চেয়েছিলেন এক্সট্রা কাভার দিয়ে খেলতে। তবে সেই বল লাফ দিয়ে নাগালে পেয়ে যান তাওহীদ হৃদয়। তবে সেই ক্যাচ লুফে নিতে পারেননি। বাউন্ডারি বাঁচলেও নিশ্চিত উইকেটের সুযোগ হারিয়েছে টাইগাররা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ বিনা উইকেতে ২৮ রান।

প্রথম উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১১তম ওভার পর্যন্ত। রিশাদ হোসেনের বলে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। রিশাদের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ করতে চেয়েছিলেন ইব্রাহীম। তবে ব্যাটে বলে করতে পারেননি। লং অফে দৌড়ে গিয়ে দারুণ ক্যাচ মুঠোয় জমিয়েছেন তানজিম। ফলে ৫৯ রানে থেমেছে আফগানিস্তানের ওপেনিং জুটি।

১২তম ওভারে নিজের তৃতীয় ওভারে এসে মেইডেন নেন তাসকিন। তার ৬ বলে কোনো রানই নিতে পারেননি গুরবাজ। রিশাদ ইনিংসের ১৪তম ওভারে খরচ করন ১৩ রান। প্রথম বলেই অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। তবে ডিপ কাভার থেকে ছুটে এসেও ক্যাচের নাগাল পাননি তানজিদ হাসান তামিম।

পরের ওভারে প্রথম বলেই সাকিবের বলে তাকেই ক্যাচের মতো উঠিয়েছিলেন ওমরজাই। তবে বল লিডিং এজ হয়ে সাকিবের হাত ছুঁয়ে বেরিয়ে যায়। ফলে জীবন পেয়ে যান এই আফগান ব্যাটার। ১৬তম ওভারে এসে তাকে আউট করেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের শর্ট লেংথের বলে আউট সাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওমরজাই।

যদিও ক্যাচের আবেদন নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার নিতিন মেনন। দ্রুতই রিভিউ নিয়ে এই আফগান ব্যাটারকে আউট করে বাংলাদেশ। এরপর গুরবাজকে সাজঘরে ফিরিয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের বলে সৌম্য সরকারকে সুইপার কাভারে ক্যাচ দিয়েছেন ৫৫ বলে ৪৫ রান করা এই ব্যাটার। ২ বল পর রিশাদ আউট করেছেন গুলবাদিন নাইবকে। ফুলার লেংথ বলে ডিপ কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সৌম্যর হাতে ধরা পড়েছেন ৪ রান করা নাইব। তাসকিন নিজের শেষ ওভারে এসে আউট করেছেন মোহাম্মদ নবিকে আউট করেছেন। তাসকিনের ওপর চড়াও হতে গিয়ে শর্ট মিড উইকেটে শান্তর হাতে ধরা পড়েছেন এই আফগান ব্যাটার।

১৯তম ওভারে এসে মাত্র ১ রান খরচ করেন মুস্তাফিজ। ফলে রান বাড়ানোর সুযোগ পায়নি আফগানিস্তান। শেষ ওভারে তানজিমকে দুই ছক্কায় ১৬ রান নিয়ে আফগানিস্তানকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন রশিদ খান। এই ব্যাটার ১০ বলে ১৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

বৃষ্টি আইনে ১৯ ওভারে ১১৪ রান তাড়া করতে হতো বাংলাদেশ। রানের বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি কঠিন নয় বাংলাদেশের জন্য। তবে সেমিফাইনালে যেতে হলে বিভিন্ন সমীকরণ মিলিয়ে ১৩ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের। এমন অবস্থান নাভিন উল হকের প্রথম ওভারে চার ও ছক্কা মেরে ইতিবাচক শুরু এনে দিয়েছেন লিটন দাস। তবে পরের ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন তানজিদ হাসান তামিম। তবে নিজের রানের খাতা খুলতে পারেননি তিনি।

বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় ডাক মারলেন বাঁহাতি এই ওপেনার। তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্রুত রান তোলার তাড়নায় শুরু থেকেই তাড়াহুড়ো করছিলেন বাংলাদেশের অধিনায়ক। যার ফলে নিজের উইকেট দিয়ে ফিরতে হয়েছে তাকে। নাভিন উল হকের গুড লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে মিড উইকেট দিয়ে খেলতে গিয়ে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৫ রান। ঠিক পরের বলে গোল্ডেন ডাক মেরে আউট হয়েছেন সাকিব আল হাসানও।

ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে ঘুরিয়ে খেলতে গিয়ে লিডিং এজ হয়েছেন তিনি। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে সাকিবকে ফিরিয়েছেন নাভিন। বৃষ্টি শেষে আবারও খেলা শুরু হওয়ার একটু পরই উইকেট হারায় বাংলাদেশ। রশিদ খানের শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে লেগ সাইডে পুশ করার চেষ্টায় বলের লাইন মিস করেছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটারকে ফিরতে হয় মাত্র ১০ রানে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই জীবন পেয়েছেন তাওহীদ হৃদয়।

মোহাম্মদ নবির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে খানিকটা দৌড়ে এসেও সেটা লুফে নিতে পারেননি ফজলহক। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি হৃদয়। রশিদের বলে স্লগ সুইপ করতে গিয়ে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা এই ব্যাটার। দ্রুত রান তুলতে না পারা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন রশিদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পরের বলে বোল্ড হয়েছেন রিশাদ হোসেনও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com