1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Title :
নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার

শুভ জন্মদিন বিশ্বজয়ী ফুটবল জাদুকর

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ১০.৩৮ এএম
  • ১৪৯ Time View

লিওনেল মেসি—তাকে নিয়ে লিখ না। তাকে বর্ণনা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও, মেসিকে নিয়ে এমনটি বলেছিলেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা। ফুটবল যদি হয় কোনো এক কবিতা, তবে মেসি সেই কবিতার ছন্দ। রোজারিও থেকে বার্সেলোনা হয়ে প্যারিস এরপর মায়ামি; টিস্যু পেপারে সাইন করা থেকে বিশ্ব মাতানো। মেসি যে ‘আধুনিক ফুটবলের জাদুকর’। অনেকের কাছে তিনি গোট, মানে সর্বকালের সেরা। আজ জীবনের ৩৭তম বসন্তে বাঁ পায়ের এই জাদুকর।

লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন কোটি ভক্তকে। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। বিশ্ব ফুটবলে সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছেন আর্জেন্টাইন এ ফুটবলার। স্বভাবগত দিক থেকে শান্ত হলেও বল পায়ে তাঁর ক্ষিপ্র গতিতে ছুটে চলা উত্তেজনার রেণু ছড়ায় গ্যালারিতে।

১৯৮৭ সালের ২৪ জুন রোজারিওতে জন্মগ্রহণ করেন মেসি। ফুটবলের সঙ্গে ছোটবেলা থেকেই সখ্যতা গড়ে ওঠা মেসি মাত্র চার বছর বয়সেই স্থানীয় এক ক্লাবে যোগ দেন। মাত্র ছয় বছর বয়সে গায়ে চাপান নিজের প্রিয় ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের জার্সি। ফুটবলের দুরন্ত পথচলা মূলত তখন থেকেই শুরু। তবে এই পথচলাটা মসৃণ ছিল না। ১৪ বছর বয়সে হরমোন চিকিৎসা নিতে হয় এই তারকার। চিকিৎসা শেষে তিনি বার্সেলোনার সঙ্গে জড়িয়ে পড়েন। সেই থেকে ক্লাবটির সঙ্গেই জুড়ে ছিলেন। ২১ বছরের সেই সম্পর্কের ইতি টেনে ২০২১ সালে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। তবে, সেখানেও লম্বা সময় থাকেননি। ২০২৩ সালের মাঝামাঝি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ফ্লোরিডার এই ক্লাবটি থেকেই ফুটবলকে বিদায় জানাতে চান আর্জেন্টাইন কিংবদন্তি।

রেকর্ড ৪৪টি দলগত শিরোপা জিতে অনেক আগেই শিখরে ওঠা মেসি এখন বিশ্বকাপ জয়ীও। কিছু খেলোয়াড় থাকে, যাদের পরিসংখ্যান দিয়ে বুঝতে যাওয়াটা বোকামির নামান্তর। মেসি তেমনই একজন। মেসিকে বুঝতে দেখতে হবে তার চোখ ধাঁধানো খেলা। পুরো মাঠকে ক্যানভাস বানিয়ে তার পায়ের আঁকিবুঁকি দেখতে হবে স্বচক্ষে। তবেই না বোঝা যাবে মেসিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com