শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ১৩ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত জোট ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয় এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়: ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয় বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয় ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আলমডাঙ্গায় জামায়াতের অফিস ও কর্মীদের দোকানে হামলা-লুটপাটের অভিযোগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি জামায়াতের ১০ জন আহত সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ

দুদককে বুড়ো আঙ্গুল দেখালেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৬ Time View

যা ধারণা করা হয়েছিল,তা-ই ঘটেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুদকের জিজ্ঞাসাবাদের নোটিসে তিনি সাড়া দেননি।

আজ রোববার (২৩ জুন) সকাল ১০টায় বেনজীরের দুদক কার্যালয়ে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি আসেননি। তিনি বাড়তি সময় দেওয়ার জন্য কোনো আবেদনও করেননি। যদিও দুদক আইনে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সময় দেওয়ার সুযোগ নেই বলে জানা গেছে।

বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ জুন বেনজীরকে দুদক কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার কয়েকদিন আগে থেকেই তিনি সপরিবারে দেশ ছেড়ে গেছেন। তবে তখন তিনি তার আইনজীবীর মাধ্যমে তাকে বাড়তি সময় দেওয়ার জন্য দুদকে আবেদন করেছিলেন। ওই আবেদনের প্রেক্ষিতে দুদক ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য নতুন সময় নির্ধারণ করেছিল।

দ্বিতীয় দফায়ও জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হওয়ায় আইন অনুসারে শিগগিরই তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এরপর ২১ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরও ১৫ কর্মদিবস সময় পাবেন তিনি। তবে বিদেশে অবস্থান করায় বেনজীর যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না, তেমনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করতেও ব্যর্থ হবেন।

বিষয়গুলো বিবেচনায় রেখে কমিশনের তদন্তকারী দল তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যকে বলেন, বেনজীর আহমেদ জিজ্ঞাসাবাদে না এলে তাকে আর জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হবে না। তবে অনুসন্ধান চলতে থাকবে। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী দল কমিশনে প্রতিবেদন দাখিল করবে। এরপর কমিশনের অনুমতিক্রমে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS