1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

কানাডার লিগে দল পেলেন ৪ বাংলাদেশি ক্রিকেটার

  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ৪.৫২ পিএম
  • ১৬৭ Time View

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসরের। আগামী ২৫ জুলাই পর্দা উঠবে এই টুর্নামেন্টের, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। গতবার সাকিব আল হাসান-লিটন দাস দল পেলেও এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও দুই ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আজ শনিবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ছবি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তারা। আগের আসরে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেললেও এবার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়।

আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন শরিফুল ইসলাম। প্রথমবারের মতো কোন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই পেসার। টুর্নামেন্টটির চতুর্থ আসরে তিনি খেলবেন বাংলা টাইগার্স মিসিসাগায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলা টাইগার্স মিসিসাগায় শরিফুল সতীর্থ হিসেবে পাবেন সাকিব আল হাসানকে। যিনি এর আগে খেলেছিলেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এবার নতুন ঠিকানায় কানাডার এই টি-টোয়েন্টি লিগ মাতাবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিবকেই দলে টানে বাংলা টাইগার্স মিসিসাগা ফ্র‍্যাঞ্চাইজি। সাকিব ছাড়াও এই দলে খেলবেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ও নামিবিয়ার ডেভিড ভিসাও।

সাকিব আল হাসান ছাড়াও সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। মন্ট্রিয়য়েল টাইগার্স দলে ভিড়িয়েছে সাইফউদ্দিনকে। আর টরন্টো ন্যাশনালস ফ্র‍্যাঞ্চাইজি ড্রাফট থেকে নিয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

সাকিব এর আগে বহু টুর্নামেন্টে খেললেও এবারই প্রথম বিদেশি লিগ খেলবেন এই দুই ক্রিকেটার। এবারের বিশ্বকাপে দারুন পারফরম্যান্সের সুবাদেই কানাডা লিগে দল পেলেন রিশাদ। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা রিশাদ উইকেট দখলে নিয়েছেন মোট ৯ টি।

এই দলে রিশাদের সঙ্গে আছেন পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নওয়াজ, কলিন মুনরোর মতো ক্রিকেটার। আর মন্ট্রিয়েল টাইগার্সে সাইফউদ্দিনের সতীর্থ নিউজিল্যান্ড ব্যাটার টম লাথাম, ক্রিস লিন, শেরফানে রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com