1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ২৩২ Time View

বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ৩০ জুন সারাদেশে পরীক্ষা হলেও সিলেটে হবে ৯ জুলাই থেকে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্তের খবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেছেন, বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লাস বা পরীক্ষা হওয়ার মতো কোন অবস্থা নেই।

সার্বিক দিক বিবেচনায় সিলেট বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ, আগের সূচিতে ৯ জুলাই থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো অনুষ্ঠিত হবে। আর এর আগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলোর সূচি পরে জানানো হবে।

তপন কুমার আরও জানান, সিলেট বোর্ড ছাড়া আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানে পরীক্ষা অনুষ্ঠিত  হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com