1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

৭ দিনের নবজাতককে ভবন থেকে ফেলে হত্যা করল মা

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১১.৫১ পিএম
  • ২১৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিজেকে প্রতিষ্ঠিত করতে ৭ দিনের নবজাতক কে  ৯ তলা ভবন থেকে ফেলে হত্যা করেছে মা।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৪টায় পৌর শহরের কমলপুরের নিউ টাউনের ফুল মিয়া সিটি এলাকায় নবম তলার বাতরুমের বেলকনি দিয়ে নিচে ফেলে হত্যা করে মা তৃশা আক্তার। এই ঘটমনায় মা তৃষা আক্তার কে আটক করেছে থানা পুলিশ।

নিহত শিশুটির নাম তাসনিদ এহসান। তার বাবা ডা. উসমান গণি। তিনি সেন্ট্রাল হাসপাতাল নামের একটি স্থায়ীয় হাসপাতালের মালিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যপক।  

এ দিকে স্থানীয়রা জানান, ডা. উসমান গণির দ্বিতীয় স্ত্রী তৃশা। তাদের পরিবারের বোরাক নামের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সাত দিন আগে ডা. উসমান গনির মাধ্যমে সিজারিয়ান অপরেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। তবে বেশ কিছুদিন যাবত তাদের পরিবারে কলহ লেগে রয়েছে। প্রায় সময় তাদের বাসা থেকে চিৎকার চেচামেচির শব্দ শুনতে পাওয়া যেত। কলহ লেগেই রয়েছে বলে জানায় স্থানীরা।

ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, নবজাতক শিশু তাসনিদ এহসান ছিল তৃষা ও ডাক্তার উসমান গণি দম্পতির দ্বিতীয় সন্তান। তাদের দেড় বছরের আরেকটি সন্তান রয়েছে। তৃষা অর্নাস পড়ুয়া একজন ছাত্রী। সে নিজেকে প্রতিষ্ঠিত করতে সন্তান নিতে চাইনি। কিন্তু এই সন্তানটি হয়ে গেলে সে আর নষ্ট করে নি। এই নিয়ে তার স্বামী ডাক্তার উসমান গনির সাথে ঝাঁমেলা চলছিল। সে এই সন্তানটি নিতে চাইনি এই নিয়ে স্বামীর সাথে রাগে ক্ষোভে সে বাতরুমের বেলকনি থেকে ফেলে হত্যা করে বলে স্বীকার করে শিশুটির মা তৃষা। এই ঘটনায় শিশুটির পিতা ডাক্তার উসমান গনি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com