1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

মসজিদের ভেতরে ছুরিকাঘাতে ইমাম খুন

  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১১.০৬ এএম
  • ২৫৫ Time View

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউতি বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেন (৬০) খুন হয়েছেন। রোববার (১৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে মসজিদের ভেতরে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। 

বিশাউতি বাইতুন নূর জামে মসজিদে তিনি ইমামতি করতেন এবং রংছাতি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি রংছাতি ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা মসজিদের ভেতর আব্দুল বাতেনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। তারা তাকে উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার মৃত্যু হয়।

মাওলানা আব্দুল বাতেনের বড় ছেলে বদিউজ্জামান বলেন, ‘আমার বাবাকে এমন নির্মমভাবে কারা খুন করল? আমার বাবা তো অপরাধী ছিলেন না। কেন হত্যা করল আমার বাবাকে।’ তিনি হত্যার বিচার দাবি করেন।

কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কারা তাকে খুন করেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com