1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

প্রথমবার হজে গেলেন অনন্ত জলিল

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০.৪১ পিএম
  • ১৮০ Time View

হজের উদ্দেশে যাত্রা করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।

এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুকে এ প্রসঙ্গে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।

সোমবার (১০ জুন) পোস্ট করা ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, হজের পোশাক পরে আছেন অনন্ত।

ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘আমি হজে যাচ্ছি। এর আগে ৮/৯ বার ওমরাহ করলেও হজে যাওয়া হয়নি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এবারের কোরবানির ঈদে অনন্ত অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সামনে দুটি বিগ বাজেটের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি।

একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। যার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

অন্যটি জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’। এ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে অনন্তকে। তাই হজ থেকে ফিরেই আবারও শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com