1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ট্রাফিক পুলিশের অভিযান:উখিয়ায় ১৫টি যানবাহনকে জরিমানা!

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৯.৩৬ পিএম
  • ২২৫ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে প্রতিনিয়ত অবৈধ যানবাহন, অদক্ষ চালকদের কারণে ঘটছে দূর্ঘটনা। যার ফলে সড়কে ঝরছে তাজা প্রাণ। সম্প্রতি,সড়ক দূর্ঘটনার ঘটনা বৃদ্ধি পেলে টনক নড়ে পুলিশ প্রশাসনের। তারই ধারাবাহিকতায় সোমবার(১১ এপ্রিল) সকাল থেকে অবৈধ যানবাহন জব্দ ও অদক্ষ লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া ড্রাইভিংয়ে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযানে নামে উখিয়া ট্রাফিক পুলিশ। 


উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার,উখিয়া সদর ও কুতুপালং বাজারে অভিযান চালিয়ে আইন অমান্যকারী ফিটনেসবিহীন ডাম্পার সহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা।


অভিযানে রোহিঙ্গা চালক নিয়ন্ত্রণে টমটম, সিএনজি চালকদের জাতীয় পরিচয়পত্র হাতে আছে কিনা তা তদারকি করে যারা নিয়ম না মেনে সড়কে অবৈধভাবে যানবাহন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হয়। অভিযানে উখিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট তোফায়েল আহমেদ, জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। 


অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ পলাশ চন্দ্র সাহা বলেন,”কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও ট্রাফিক বিভাগের এএসপি রাকিব স্যারে নির্দেশে উখিয়ার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করে অবৈধ ডাম্পার সিএনজি, টমটম জব্দ করি। তাছাড়া রোহিঙ্গা চালক নিয়ন্ত্রণে কঠোরভাবে তদারকি করা হয়। এসময় ডাম্পার, মোটরসাইকেল সহ ১৫টি যানবাহন কে জরিমানার আওতায় আনা হয়। সামনেও এ অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com