1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ৫.১৭ পিএম
  • ৩১২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সদিচ্ছা প্রয়োজন। সকলকে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে।

সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে দেশের উন্নয়ন অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেককে স্বীয় দায়িত্ব সসতার সাথে যথাযথভাবে ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ জুন শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান ও সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এইচ আরমান চৌধুরী। আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com