1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বাজেট: ল্যাপটপের দাম কমছে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ২.৫১ পিএম
  • ২২৫ Time View

ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়লেও মূসক প্রত্যাহার করায় দাম কমবে পণ্যটির। অর্থ মন্ত্রণায়ল সূত্রে জানা গেছে, এবার বাজেটে ল্যাপটপের আমদানি শুল্ক ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব করা হবে। একই সঙ্গে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহার করার সুপারিশ করা হচ্ছে। এতে সর্বমোট করভার ৩১% থেকে কমে ২০.৫০% এ গিয়ে দাঁড়াবে।

বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ স্লোগান বাস্তবায়নের উদ্দেশ্যে দেশীয় ভোক্তাদের জন্য ল্যাপটপ সহজলভ্য করতে এবং নকল কিংবা রিফারবিশড ল্যাপটপ কেনার মাধ্যমে প্রতারণার হাত থেকে ক্রেতাদের রক্ষা করতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

এছাড়া কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী আমদানির জন্য বিদ্যমান প্রজ্ঞাপন অনুযায়ী যে কোনও আমদানীকারক শর্ত ছাড়াই শুধু ৫% শুল্ক দিয়ে কম্পিউটার ও প্রিন্টারের যন্ত্রাংশ ইত্যাদি আমদানি করতে পারে যা প্রকৃত কম্পিউটার সামগ্রী উৎপাদকগণের জন্য অসুবিধাজনক। এই অবস্থায় কতিপয় পণ্যকে প্রজ্ঞাপনটি থেকে প্রত্যাহার করার প্রস্তাব করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার প্রায় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট এবং দেশের ৫৩তম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com