বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

রাত পোহালেই ভোট, কে হচ্ছেন ভৈরব উপজেলায় চেয়ারম্যান

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২২৬ Time View
Oplus_0

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচন। ভৈরব উপজেলায় প্রস্তুত রয়েছে ৯২ টি কেন্দ্র। নির্বাচন উপলক্ষে সহকারি রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

আজ শনিবার (৪ জুন) দুপুর ১ টায় সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার শাহা প্রমুখ।

নির্বাচন অফিস সুত্র জানা যায়, আগামী ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। তারা ভৈরবের ৯২ টি কেন্দ্রের ৬শ ১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪ টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮ টি কেন্দ্র।

এ দিকে এ নির্বাচনে ভৈরবে প্রতিটি কেন্দ্র ২ জন আর্মস পুলিশ ১২ জন আনসার নিরাপত্তায় থাকবেন। টহলে থাকবে ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র‍্যাব সদস্যরা। এ ছাড়াও স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে। এদের সাথে যুক্ত থাকবেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, ভৈরবে ৯২ টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে বারতি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ভৈরবের মানুষ স্বর্তস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

উল্লেখ্য, চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া), সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিজ), সদ্য বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা যুবদল সদস্য সচিব আলহাজ্ব আল মামুন (মোটরসাইকেল), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ (কই মাছ)। 

ভাইস চেয়ারম্যান পদে জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ), মোশারফ হোসেন (মাইক), আনোয়ার পারভেজ (চশমা),  মুক্তার মিয়া (তালা),  মাহাবুর রহমান (টিয়া পাখি), নুরুল ইসলাম (টিউবওয়েল) ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস) সাবিহা মাহাবুব প্রভা (কলস), সানজিদা ইয়ামিন (ফুটবল) নিয়ে নির্বাচন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS