1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর ৭৩ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী সালমার কারনে গৃহকর্মী জিয়াসমিন জেল হাজতে

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ২.১৯ পিএম
  • ২৯২ Time View

ষ্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও, সবুজবাগ এলাকায় প্রশাসনের হাতের সামনে বসে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে। রিক্সা চালক মোঃ খোকন মিয়া বলেন তার স্ত্রী মোসাঃ জিয়াসমিন বিগত দের বছর ধরে সবুজ বাগ ৭৩ নং ওয়ার্ভের সালমা বেগম স্বামী শওকত ওরফে সবু এর বাসায় ঝি এর কাজ করে আসছে।

গত ৩০ মে সকালে বাসায় কাজে গেলে বাসার মালিক মাদক ব্যবসায়ী সালমা বেগম বলে আমি বাহিরে চলে গেলে বাসার চাবি গৃহকর্মী জিয়াসমিন কাছে দিয়ে যান এবং বলেন আমার মেয়ে ফারজানা আসলে তাকে চাবি দেওয়ার জন্য। গৃহকর্মী জিয়াসমিন ফারজানা আসলে চাবি দিয়ে দেন। চাবি দেওয়ার কিছুক্ষন পর ফারজানা বাসা থেকে কি নিয়ে বাহিরে চলে যায় চাবি পুনরায় গৃহকর্মী জিয়াসমিন দেয়। তার কিছু  সময় পরে সালাম বেগম এর বোন বাসায় আসে। সন্ধ্যায় খিলগাঁও থানার এ এস বাবুল এর নেতৃত্বে পুলিশ সালাম বেগম এর বাসা অভিযান চালায় সে সময় মাদক ব্যবসায়ী সালাম বেগম এর মেয়ে ফারজানা ও কাজের মহিলা জিয়ামিন বেগমকে পুলিশ গ্রেফতার করে। সন্ধ্যার পর সালমা বেগম এর কন্যা ফারজানা কে ৮০ হাজার টাকার বিনিময়ে খিলগাঁও থানার এ এস আই বাবুল ছেড়ে দেন এবং কাজের মহিলা কে জেল হাজতে প্রেরন করেন।

অপরদিকে গত ২৪ মার্চ ২০২৪ তারিখে জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় মাদকে সয়লাব শিরোনাম ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ এর সালমা বেগম এর নাম ও ছবি আছে। তাতে বুঝা যায় সালমা বেগম মাদক ব্যবসায়ী। কাজের মহিলা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করতে না পারায় তাকে পরিকল্পিত ভাবে মাদক দিয়ে ধরিয়ে দেন সালমা বেগম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com