1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ১৮ জুলাই মহাসমাবেশের ঘোষণা মিথ্যা মামলায় পল্লী চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতা জালাল পাশাকে গ্রেপ্তারের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

লিওনেল মেসির আরেকটি রেকর্ড

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৪.৪০ পিএম
  • ২০৯ Time View

১৫ ম্যাচে ১৪ গোল আর ১১ অ্যাসিস্ট। ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির এ পরিসংখ্যানটি যে উঁচু মানের, তাতে দ্বিমত করার কথা নয় কারোরই। আর্জেন্টাইন তারকা রোববার (২ জুন) ১৪তম গোলটি করেছেন সেন্ট লুইসের বিপক্ষে।

সেন্ট লুইসের বিপক্ষে গোল দিয়ে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন মেসি। যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের খেলোয়াড় হিসেবে সবচেয়ে কম ম্যাচে ২৫টি গোল-অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগে তা ছিল কার্লোস ভেলার দখলে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলসের হয়ে এই মেক্সিকান ২৫টি গোল-অ্যাসিস্ট করেছিলেন ১৬ ম্যাচে। রেকর্ড গড়তে মার্কিন মুলুকের এলএ গ্যালাক্সি তারকা কোবি জোনসের ১৯৯৮ সালে লেগেছিল ১৮ ম্যাচ।

মেসির রেকর্ডের দিন ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন বার্সায় তার দীর্ঘদিনের সঙ্গী জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। সুয়ারেজ অবশ্য একটি আত্মঘাতী গোলও করেছেন, সেটাই তাদের এক পয়েন্ট হারানোর কারণ হয়ে দাঁড়ায়। ইন্টার মায়ামি ড্র করে ৩-৩ গোলে।

পয়েন্ট হারানোর ম্যাচে তিন-তিন বার পিছিয় পড়ে ইন্টার মায়ামি। ১৫ মিনিটে প্রথম বার ডারকিনের গোলে পিছিয়ে পড়া। ১০ মিনিট পর মেসি সমতায় ফেরান মায়ামিকে। বার্সায় যেভাবে ম্যাচের পর ম্যাচ অ্যাসিস্ট করে যেতেন, তেমন আরেকটি অ্যাসিস্ট করেন আলবা। ১২ ম্যাচে লিগে এটা মেসির ১২তম গোল, ২টি করেছেন কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে। লিগে ৯টির পাশাপাশি কনকাকাপে ২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

বিরতির আগে আরও একবার এগিয়ে যায় লুইস, ৬ মিনিট পর জর্দি আলবার সহায়তায় ম্যাচে সমতা টানেন সুয়ারেজ। ৬৮ মিনিটে দুর্ঘটনা ঘটান উরুগুয়ে স্ট্রাইকার। নিজেদের জালেই এ সময় গোল করে বসেন তিনি। ভাগ্য ভালো যে শেষ বাঁশি বাজার মিনিট-পাচেক আগে সেন্ট লুইসের গায়ে আলবা একটা পেরেক ঠুকতে সক্ষম হন। ভার রিভিউ দেখে রেফারি গোলের সিদ্ধান্ত নিলে এক পয়েন্ট পেয়ে ম্যাচ শেষ করে ডেভিড বেকহ্যামের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com