মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার জ্বালানি সাশ্রয়ে ইলেকট্রিক স্কুল বাসে কর ছাড় সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে লাভেলো আইসক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ ভোটার তালিকা (সংশোধন) বিল পাস, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত চলমান যুদ্ধে বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

কানাডাকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৮ Time View

চার-ছক্কার ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষার অবসান ঘটল। যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনা ছড়ানো ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠল আজ। উদ্বোধনী ম্যাচেই কানাডাকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল সহ-আয়োজক যুক্তরাষ্ট্র।

আজ রোববার (২ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলে কানাডা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১৯৭ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। ৭ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা করল স্বাগতিকরা।

১৯৫ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই স্টিভেন টেইলরের উইকেট হারায় যুক্তরাষ্ট্র। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেনি স্টিভেন। এরপর মোনাঙ্ক প্যাটেলকে নিয়ে জুটি গড়েন আন্দ্রিস গোউস। দলীয় ৪২ রানের মাথায় বিদায় নেন প্যাটেল। ১৬ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে।

এরপর অ্যারন জোন্সকে নিয়ে অবিশ্বাস্য এক জুটি গড়েন গোউস। এই জুটিতে যোগ হয় ১৩১ রান। দলীয় ১৭৩ রানের মাথায় গোউসের বিদায়ে ভাঙে এই জুটি। ৪৬ বলে ৬৫ রান আসে তার ব্যাট থেকে। তবে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জোন্স। দুই বলে দুই ছয় হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। তিনি। ৪০ বলে ৯৪ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।

এর আগে, ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করেন দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ডালিওয়াল। এইি উদ্বোধনী জুটি করে ৪৩ রান। দলীয় ৪৩ রানের মাথায় অ্যারন জনসনের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি। ১৬ বলে ২৩ রান করে ফেরেন এই ব্যাটার।

এরপর দলীয় ৬৬ রানে পারগাত সিংয়ের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ৭ বলে ৫ রান করেন এই ব্যাটার। এরপর নবনীতকে নিয়ে দারুন জুটি গড়েন নিকোলাস কির্তন। দলীয় ১২৮ রানের মাথায় নবনীতের বিদায়ে তৃতীয় উইকেট হারায় দলটি। ৪৪ বলে ৬১ রানে বিদায় নেন তিনি। এরপর নিকোলাসের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় কানাডা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS