1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘নিমকহারাম’ বলে পরীমণি দিলেন ভিন্ন ইঙ্গিত

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ৫.০২ পিএম
  • ২২২ Time View

তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। ডিভোর্সের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমণি। এ সময় ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ। গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পরীমণি। 

এ দিকে গত কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় রাজ গিয়েছেন। এমনকি এ সময় পরীর হাতের রান্নাও খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না-করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। 

আজ ১ জুন পরী  ফেসবুকে একটি পোস্টে লিখেছেন: ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ 

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’  সেখানে পরী ফিরতি কমেন্টে লিখেছেন: ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের  চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরীমণির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরী কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরীমনির বাসায় যাননি?

পরীর এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কীভাবে? তবে কি পরীর বাসায় রাজের যাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা?

বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com