সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ আজ রমজানে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা ডিএসইর সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখম, রংপুর মেডিকেলে ভর্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব বিএনপি ৪৯.৯৭%, জামায়াত ৩১.৭৬% ভোট: ইসি রমজানজুড়ে স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের সহিংসতার অভিযোগে বিক্ষোভে নামছে ১১ দলীয় ঐক্য বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম নামে ব্যবসায়ী জবাই করে হত্যা গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনে পুনোরায় ভোট নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

আইপিএলের সেরা একাদশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২৯ Time View

প্রায় দুই মাসের ধুন্ধুমার লড়াই শেষে পর্দা নামল আইপিএলের ১৭তম আসরের। মেগা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে বোলারদের তুলনায় ব্যাটারদের সাফল্যের পাল্লা ছিল বেশ ভারী।

আইপিএল শেষেই সেরা একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। এক নজরে দেখে নেওয়া যাক কারা আছেন সেই একাদশে। তাদের প্রকাশিত দলে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি। যিনি এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক।

কোহলির পাশাপাশি আরেক ওপেনার কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। যিনি আসরের অন্যতম মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায় আছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। মিডলঅর্ডার ব্যাটার হিসেবে আছেন তার দলের আরেক ক্রিকেটার রিয়ান পরাগ।

এছাড়াও আছেন লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান, মুম্বাইয়ের ত্রিস্টান স্টাবস ও কলকাতার আন্দ্রে রাসেল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন দিল্লির কুলদীপ যাদব। বাকি তিন পেসার—কলকাতার হারশিত রানা, মুম্বাইয়ের জাসপ্রিত বুমরাহ ও রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা। আসরে সর্বোচ্চ উইকেট শিকার করলেও দলে সুযোগ মেলেনি পাঞ্জাবের বোলার হার্শাল প্যাটেলের।

এই দলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার ও কলকাতার বরুন চক্রবর্তী। আলোচনায় থাকলেও দলে সুযোগ পাননি হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও রাজস্থানের পেসার ট্রেন্ট বোল্ট। আইপিএলের ফাইনালে দারুণ খেললেও এই একাদশে সুযোগ মেলেনি অসি তারকা মিচেল স্টার্কের।

ইএসপিএনের সেরা আইপিএল একাদশ : বিরাট কোহলি, সুনীল নারিন, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নিকোলাস পুরান, ত্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, কুলদীপ যাদব, হারশিত রানা, জাসপ্রীত বুমরা ও সন্দীপ শর্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS