1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

সাড়ে ১২ লাখ টাকার নকল ডারবি সিগারেট জব্দ

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ২.৩২ পিএম
  • ৫২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডারবি ব্র্যান্ডের নকল (জাল) সিগারেট পরিবহনের অভিযোগে সম্প্রতি ঢাকা ও খুলনায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়েছে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট অফিস। এই অভিযানে ২ লাখ ৭০ হাজার শলাকা বা ২৭ হাজার ৫০ প্যাকেট ডারবি ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট অফিস জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজধানীর কাকরাইলে অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই অফিস থেকে ৮০ হাজার শলাকা বা ৮ হাজার প্যাকেট ডারবি ব্র্যান্ডের জাল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

জব্দ হওয়া জাল সিগারেটগুলো ভ্যাট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের অফিসে নকল সিগারেট রাখার অভিযোগে এস এ পরিবহনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এদিকে গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা শহরের নতুন রাস্তার মোড় এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায় খুলনার বিভাগীয় কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট অফিস।

খুলনা কাস্টমসের সহকারী কমিশনার মো. সালাউদ্দিন রিপনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার জানান, অভিযানে এস এ পরিহন কুরিয়ার সার্ভিসের অফিসে থেকে ১ লাখ ৯০ হাজার শলাকা বা ১৯ হাজার ৫০ প্যাকেট ডারবি ব্র্যান্ডের নকল (জাল) সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের অফিসে নকল সিগারেট রাখার অভিযোগে এস এ পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নকল সিগারেট উৎপাদনের সংঙ্গে জড়িত চোরাকারবারী ব্যবসায়ীরা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগসাজসে এই জাল সিগারেট সারাদেশে ছড়িয়ে দিচ্ছে। এতে প্রতিবছর প্রচুর পরিমানের রাজস্ব হারাচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com