শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (২৫ মে) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করা হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণার চেয়ারম্যান নজরুল ভাবুক কবি ও সাংবাদিক এইচ. এম সিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হক্কানী খানকা শরীফ (বাহাখাশ) মহাসচিব শাহ্ খায়রুল মোস্তফা বাংলাদেশ তরীকত ফ্রন্ট (বিটিএফ) সভাপতি পীরজাদা মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী কবি শেখ আব্দুল হক চাষী, কবি সাজেদা ডুলু, নজরুল গবেষক অধ্যাপক ড. শহীদ মঞ্জু, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিচালক এড. সরদার মোঃ শাহ আলম, নজরুল সংগঠক আতাউল্লাহ খান আতা, কবি তাহেরা খাতুন, বিশিষ্ট সংগঠক মোঃ হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ কবি পরিষদের সভাপতি প্রতিবাদী কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS