রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

টি-টোয়েন্টিতে ছোট-বড় দল বলে কিছু নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৩৪ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় হোঁচট খেলো বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। একই ভুল করেছে দ্বিতীয় ম্যাচেও। গতকাল ৬ রানের ব্যবধানে হারে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানান টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই।, তিনি বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। বিশ্বকাপে চাপ থাকবে, নার্ভ ধরে রাখতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’

সাকিব অবশ্য আলাদা করে কাউকে দোষ দিতে চান না, ‘দলগত খেলা এটি। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সাথে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএসএ এর পারফরম্যান্সে।’

সাকিবের মতে, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS