1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বিয়ে করতে চান না প্রভাস

  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১১.৪৯ এএম
  • ১৫৭ Time View

বয়স ৪০ পেরোলেও এখনো সিঙ্গেল জীবন কাটাচ্ছেন অভিনেতা প্রভাস। বিয়ে করেননি তবে ব্যক্তিগত জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তার নাম। ভক্তদের প্রশ্ন, কবে বিয়ে করছেন প্রভাস? অবশেষে বিয়ে নিয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘বিশেষ এক মানুষের উদ্দেশে’ একটি পোস্ট করেন প্রভাস। তার পরেই শুরু হয় জল্পনা। কিন্তু সেই পোস্ট নাকি তার আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’র জন্য ছিল। বিয়ে নিয়ে নাকি এখন কোনো পরিকল্পনা নেই তার।

প্রভাস জানান, ‘আমি খুব শিগগিরই বিয়ে করছি না। আমার নারী ভক্তদের মন ভাঙতে চাই না।’ তবে তাতেও জল্পনা মেটেনি অনুরাগীদের। এর আগে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী আনুশকার সঙ্গে নাম জড়ায় তার। শোনা যায়, অভিনেত্রীর সঙ্গে নাকি সম্পর্কেও ছিলেন তিনি। যদিও, আনুশকা বা প্রভাস কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

শুধু আনুশকা নয়, অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গেও প্রভাসের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এমনকি কৃতির সঙ্গে বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু নেটিজেনরা এখন মনে করছেন, সেই গুঞ্জন হয়তো ‘আদিপুরুষ’ সিনেমার প্রচারের জন্যই ছিল। ‘আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস। সীতার চরিত্রে ছিলেন কৃতি। এটির শুটিং চলার সময়েই দু’জনের সম্পর্কের কথা ছড়ায়।

উল্লেখ্য, প্রভাস এখন ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ জুন। এই সিনেমায় প্রভাস ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসন, দীপিকা পাডুকোন, দিশা পটানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com