1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

গজারিয়ায় ট্রলারডুবি, আরও ২ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৩.১১ পিএম
  • ১৯৪ Time View
Nouka

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দীগঞ্জে গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)। তারা দরিরচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দরিরচর খাজুরিয়া ইউনিয়নের সদস্য স্বপন হাওলদার জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌপুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে সকাল ৯টার দিকে লাশ দুটি ভাসতে দেখে উদ্ধার করে নৌপুলিশ। এই নিয়ে এ দুর্ঘটনায় মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুইজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।

প্রসঙ্গত, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের তোড়ে আটজন যাত্রী নিয়ে ডুবে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুই শিশু ও তিন নারী নিখোঁজ ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com