1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘মুনমুনের উপদেশ’ নিলেন পরীমণি

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ২.০০ পিএম
  • ১৯৮ Time View

ফেসবুকে নিয়মিতই সরব ঢালিউড অভিনেত্রী পরীমণি। তবে রোববার (১৯ মে) তিনি যে পোস্টটি দিয়েছেন তা আগের পোস্টগুলো থেকে কিছুটা আলাদা। তার পোস্টে আলোচনায় এসেছেন নিন্দুক, সমালোচক আর শত্রুতা ইস্যু। এসব অপ্রিয় মানুষদের জীবনে কীভাবে মেনে নিতে হবে তারই উপদেশ অভিনেত্রী নিয়েছেন সাংবাদিক, লেখক মুনমুন শারমিন শামসের কাছ থেকে।

ক্যারিয়ার আর ব্যক্তিজীবন নিয়ে সব সময়ই মিডিয়ার আলোচনায় থাকেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। তবে এবার আলোচনার ইস্যু একটু ভিন্ন। স্ট্যাটাসে শত্রুদের কারও নাম সরাসরি প্রকাশ না করে পরী রহস্য ভরা কথা বলেন। জানান, জীবনে নিন্দুক, সমালোচক আর শত্রুদের বিশ্রি সমালোচনায় মন-মেজাজ খারাপ হলেও আত্মবিশ্বাস বেড়েছে।

পরী তার পোস্টে শত্রুদের উদ্দেশ্য করে আরও লেখেন, ভাঙতে গিয়ে শত্রুরা আরও ইস্পাতের মতো কঠিন করে তুলেছেন অভিনেত্রীকে।

স্ট্যাটাসের এসব লেখা অবশ্য পরী ধার করে নিয়েছেন লেখক মুনমুনের দেয়া এক ফেসবুক পোস্ট থেকে। মুনমুনের লেখায় পরী নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন।

মুনমুনের দেয়া পরামর্শ ভালো লাগায় পরী, মুনমুনের স্ট্যাটাসে কমেন্ট করে লেখেন, নিলাম। নিজের ফেসবুক পোস্টে তাই নারীবাদী লেখিকা মুনমুন শারমিন শামসকে মেনশনও করেছেন পরী।

শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কিংবা হয়ত পুরো শত্রু না, কিন্তু বন্ধুও না এমন লোক, যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রি সমালোচনা, কিংবা জাজমেন্ট- এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই; কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে- এই এদের জন্যে। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলসে। আহা! যদি জানতো!

এ রকম বহু হয়েছে। যখন কেউ জাজ করেছে, আমি সেটা একেবারে ফেলে দিইনি। বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি। ফলাফল- নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরো আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে।

তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না কত উপকার করেছে! তাই, খোঁচামারানি, সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন। এরাই আপনাকে গ্রো কর‍তে হেল্প করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com