1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
ডলার বাজারে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ নেই: মুখপাত্র জানুয়ারি-মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ: বিবিএস উৎসে কর মনিটরিং জোরদারের উদ্যোগকে স্বাগত, হয়রানি না করার আহ্বান ডিসিসিআইর এক বছরে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন ২১ হাজার ৭৩২ জন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পিপলস লিজিং পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইডিএলসি ফাইন্যান্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিলিভার

যাত্রাবাড়ীতে বাসার ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১১.০৫ এএম
  • ১৫৭ Time View

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে বাসার ছাদ থেকে পড়ে খাদিজা আক্তার রাত্রী (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে শহীদ ফারুক সড়কে একটি বাসায় ই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

খাদিজার বাবা কাওসার আহমেদ ব্যবসায়ী এবং মা জায়েদা আক্তার গৃহিণী। তাদের বাড়ি মুন্সিগঞ্জে। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ওই বাড়িটির চতুর্থ তলায় সপরিবারে ভাড়া থাকতেন তারা।

কিশোরীর মা জায়েদা আক্তার জানান, তার দুই মেয়ের মধ্যে বড় খাদিজা মানসিক প্রতিবন্ধী। প্রতিদিন সকালে চারতলা বাড়িটির ছাদে হাঁটতে যেত সে। আজ সকালে সবাই যখন ঘুমে তখন একা একাই খাদিজা ছাদে যায়। এর কিছুক্ষণ পর তার ছোট বোন আমেনা আক্তার কণাও ছাদে যায়। তবে সেখানে গিয়ে বড় বোনকে আর দেখতে পায় না। পরবর্তীকালে বাবা-মাকে ডেকে নিয়ে গেলে তারা দেখেন, ভবনটির নিচে পড়ে আছে সে। সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জায়েদা আক্তার আরও জানান, ভবনের ছাদে চার পাশে রেলিং রয়েছে। তারপরও কীভাবে সে নিচে পড়লো তা জানা নেই তাদের।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ওই কিশোরীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com