1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাইবান্ধার ফুলছড়ি বালাসী-বাহাদুরাবাদঘাট পরীক্ষামূলক লঞ্চ চলাচলের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৮.৪৬ পিএম
  • ১২৬২ Time View
Balashi

জামিরুল ইসলাম সম্রাট, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তারও ব্যবস্থা করেছেন। এখন মানুষকে আর না খেয়ে থাকতে হয় না।

আর বিএনপি মানুষের উপর অন্যায় ও অবিচার করেছে, যার ফল আজ তারা ভোগ করছে। বিএনপি সব সময় চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন, আর একারণে তারা শ্রীলংকার উদাহরণ দেয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেন দেশের মানুষ কিভাবে শিক্ষিত হবে এবং ভালো থাকবে।

প্রধানমন্ত্রীর দুরদর্শিতায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের অর্থনীতি এখন অনেক চাঙ্গা। মানুষের মাথাপিছু আয় অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।গতকাল শনিবার গাইবান্ধার ফুলছড়ি বালাসী-বাহাদুরাবাদঘাট পরীক্ষামূলক লঞ্চ চলাচলের উদ্বোধন শেষে বালাসী নৌ-টার্মিনালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, নৌপথ ধরে রাখার জন্য একমাত্র আওয়ামী লীগ সরকারেই পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী একশ বছরের বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছেন। সারাদেশে ১১টা ড্রেজার বেজ হবে যার একটি হবে বালাসীঘাটে। নদীর নাব্যতা ধরে রাখার জন্য এখানে ২টি ড্রেজার সার্বক্ষণিক কাজ করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমূখ।

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বাহাদুরাবাদ-বালাসী ঘাট রুটে পরীক্ষামূলক লঞ্চ চলাচল ও বালাসী নৌবন্দরের টার্মিনালের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com