1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

পুতিনের মেয়ে সহ ২০০ ব্যক্তির ওপর ইইউর নিষেধাজ্ঞা

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ৫.০৬ পিএম
  • ২৬৭ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে-সহ দেশটির আরও ২০০ ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের সরকারি জার্নাল জানিয়েছে, এই জোট রাশিয়ার নেতা পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা এবং আরো ২১৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় এসব ব্যক্তির সম্পত্তি জব্দ করা হবে এবং তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। খবর- পার্সটুডের

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার যেসব গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা রয়েছেন তারা হলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনশেনকভ, রাশিয়ার স্বারব্যাংকের প্রধান হারম্যান গ্রেফ, ধনকুবের দেরিপাসকা, বিপুল ধন সম্পদের অধিকারী রোটেনবার্গ পরিবারের কয়েকজন সদস্য এবং পূর্ব ইউক্রেনে পুতিনের ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক প্রশাসনের সদস্য। এ ছাড়া পুতিনের দুই মেয়ে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত বলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জেসেপ বোরেল এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, আমরা আবারো রাশিয়ার রাজনীতি, বাণিজ্য এবং প্রোপাগান্ডা অ্যাক্টিভিস্টদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনছি। এর পাশাপাশি অর্থনৈতিক, সামরিক শিল্প সংক্রান্ত এবং পরিবহন খাতের লোকজনও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com