1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘রামায়ণ’ সিনেমার বাজেট প্রায় ১২০০ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১০.৫৬ এএম
  • ২১৫ Time View

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। তবে সিনেমাটির বাজেট নিয়ে জোরালো চর্চা হচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা?

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন, “রামায়ণ কেবল একটি সিনেমা নয়, এটি আবেগ। সিনেমাটিকে বিশ্বব্যাপী দর্শনীয় করে তুলতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্টের জন্য ১০০ মিলিয়ন ডলার (৮৩৫ কোটি রুপি) বাজেট ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৬৮ কোটি টাকা (রুপি থেকে টাকার হিসাবে)। এ সিনেমা ফ্র্যাঞ্চাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরো বৃদ্ধির পরিকল্পনা করেছেন নমিত মালহোত্রা।”

‘রামায়ণ’ সিনেমায় হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি। অভিনেত্রী লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ীর ভূমিকায়। সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে।

‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন, ২০২৭ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘রামায়ণ’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com