1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সংবাদ সম্মেলন করে বিতর্কিত বক্তব্য দেওয়া সেই ওসিকে বদলি

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১.১০ পিএম
  • ১৫৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি: দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় সংবাদ সম্মেলন করে বিতর্কিত বক্তব্য দেওয়া ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তাকে মাদারীপুর হাইওয়ের রিজিওনাল অফিসে সংযুক্ত করা হয়।

সেখানে বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই শাহ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম সিদ্দিকি।

গত বুধবার (৬ এপ্রিল) এ এস এম আসাদুজ্জামানকে নতুন ওসি হিসেবে দায়িত্বভার দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার আগেই নবাগত ওসি আসাদুজ্জামান বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবাগত ওসি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মহাসড়কে কোনো চাঁদাবাজি চলবে না বলে অঙ্গীকার করছি। তবে বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানো বা মোটরসাইকেলে হেলমেট ছাড়া তিনজন আরোহী ও অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

শেষ দুই লাইনে লেখা ছিল, ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনো সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না’।

বিষয়টি নিয়ে সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ফরিদপুর-মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত না করে সংবাদ সম্মেলন করে অসঙ্গতিপূর্ণ কথা বলেছিলেন আসাদউজ্জামান। তার সংবাদ সম্মেলনে ভাষাগত কিছু ভুল ছিল। শুক্রবার (৮ এপ্রিল) তাকে মাদারীপুর হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com