1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

পরীক্ষার হলরুমে বসে ছাত্রলীগ নেতার ফেসবুক লাইভ

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১.০৫ পিএম
  • ১৮৩ Time View

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ‘আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে, আমি বসে আছি। সবাই কি লিখছে বাংলায়, আমি তো বাংলাই লিখি না, ইংলিশে লিখি। অনেক দিনের ইচ্ছা ছিল পরীক্ষার হলরুমে ফেসবুকে লাইভ দিবো। সেই ইচ্ছা আজ পূরণ হলো।

ম্যাডামও দেখি আমার ভিডিও করছে। আমরা ছাত্রলীগ, যেখানে যাবো সেখানেই বুলেট।’ এভাবেই ফেসবুকে লাইভে এসে কথাগুলো বলছিলেন এক ছাত্রলীগ নেতা।

পরীক্ষার হলে ফেসবুকে লাইভে এসে সমালোচনায় পড়েছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

গত শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে পরীক্ষা দিতে এসে তিনি ফেসবুকে লাইভ করে। এ সময় তিনি ৯ মিনিট ৩৮ সেকেন্ড লাইভে ছিলেন।

ফেসবুক লাইভে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন বলেন, ‘আমার খাতা দেখবেন। আমি ইংরেজিতে মাস্টার্স করা। স্যাররা ঘুমাচ্ছে, আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখেছে। পাশের শিক্ষার্থীকে বলেন দেখি তুই কি লিখেছিস।’

তখন ভিডিওতে শোনা যায়, ‘না লিখে আমরা এ প্লাস পেতে চাই। ওই পাশে একটা খালা পরীক্ষা দিচ্ছে।’

লাইভে মনির আরো বলেন, ‘পরীক্ষার খাতায় বায়োডাটায় লিখে দিয়েছি ও গ্রুপের জায়গা লিখে দিয়েছি। এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছে।’

ভিডিওতে ভাইস চেয়ারম্যান মন্তব্যে লিখেছে, ‘গল্প না করে তোরা খাতায় লেখ।’

লাইভে মনির বলেন, ‘ম্যাডাম আপনি কিছু বলেন আমার লাইভে।’

লাইভে এ সময় মনির আরো বলেন, ‘কি সুন্দর পরীক্ষার হল, পরীক্ষা দিচ্ছি আই তোরাতো জীবনে পরীক্ষা দিতে পারবিনে। রোজা থেকে পরীক্ষা দিচ্ছি, গোল্ডেন পাবো, এই দেখ সালামও আছে।’  ‘হলে আছি তাই কি, আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্লাস তো পাবোই, ম্যাডামরা সবই বলে দিচ্ছে।’ এভাবে নানা মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন মোবাইলে বলেন, আমি তো পরীক্ষা চলাকালে লাইভ করিনি। পরীক্ষা শেষ হলে ছোট একটা লাইভ করেছিলাম।’

বিষয়টি নিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম বলেন, ‘পরীক্ষার হলে তো লাইভ করা ঠিক না। তবে সাধারণ সম্পাদক লাইভে এসে কি বলেছে সেটি এখনো আমি জানি না।

তবে আমি বিষয়টি শুনলাম, অবশ্যই খতিয়ে দেখে যদি তার এ বিষয়টি প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহবুব উল ইসলাম বলেন, ‘পরীক্ষা তো পরীক্ষাই, সেখানে ছাত্রলীগ নেতা হোক আর সাধারণ শিক্ষার্থীই হোক, কারো ফেসবুক লাইভের সুযোগ নেই। ঘটনাটি তদন্ত করা হবে। যদি কেউ জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com