বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিএনপি বিশ্বাস করে জনগণই দেশের সব ক্ষমতার উৎস: তারেক রহমান নির্বাচনে সহিংসতার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ভৈরবে ঢাকা কাচ্চি ডাইনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ভৈরবে দুই পা খণ্ডিত বৃদ্ধের মরদেহ উদ্ধার ভোটারদের রাজনৈতিক মনোভাব বদলাচ্ছে: নতুন জরিপে গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ ইসির উচ্চপর্যায়ের সভা ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ১০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে বাংলাদেশে প্রথম ‘আইনের মেলা’ অনুষ্ঠিত নিখোঁজের ৩দিন পর আখক্ষেত হতে বিকৃত মরদেহ উদ্ধার মূল আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভোট বিপ্লবে আমি এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ-কাথন্ডায় নির্বাচনী জনসভায় আব্দুর রউফ

মা হতে যাচ্ছেন অভিনেত্রী ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২২ Time View

মা হতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশ্ব মা দিবস উপলক্ষে আজ ফেসবুক স্ট্যাটাসে আনন্দের খবরটি জানিয়েছেন এ অভিনেত্রী নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারিয়া শাহরিন লেখেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি। মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো। আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই।’

ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন দুটোই এগিয়ে নিতে হবে। তা জানিয়ে ফারিয়া শাহরিন লেখেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর অর্থাৎ ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। এরপর ‘কথা দিলাম’ বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচিত হন তিনি। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি লাভ করেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS