1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ভারতে অর্ধনগ্ন করা হলো সাংবাদিকদের

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১১.১৩ এএম
  • ২০৭ Time View

বিজেপি বিধায়কের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার অপরাধে থানায় অর্ধনগ্ন করে রাখা হলো সাংবাদিক এবং ইউটিউবারদের। মধ্যপ্রদেশের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভারতে।

একজন সাংবাদিক এবং থিয়েটার শিল্পীসহ একদল পুরুষকে মধ্যপ্রদেশের একটি থানায় অন্তর্বাস পরা অবস্থায় একটি পোস্টে দেখা গেছে, যা এখন ভাইরাল। আটজনকে সামনে হাত দিয়ে দেয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যান। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন। ঘটনাটি গত শনিবার মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছিল যখন সাংবাদিক একটি নকল ফেসবুক প্রোফাইল ব্যবহার করে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তার ছেলে গুরু দত্ত শুক্লার বিরুদ্ধে কথিত অশালীন মন্তব্য করার জন্য থিয়েটারশিল্পী নীরজ কুন্দের গ্রেফতারের প্রতিবাদের সংবাদ কভার করতে গিয়েছিলেন।

অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের অন্তর্বাস পরা অবস্থায় দাঁড় করিয়ে রাখে। প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা বিধায়কের বিরুদ্ধে খবর করতে গিয়েছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে। পুলিশ এবং ওই বিজেপি বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সূত্র এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com