1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

বাসের ভেতর মিলল সুপারভাইজারের লাশ, চালক আটক

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১০.৪৯ এএম
  • ১৯৮ Time View

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ এপ্রিল) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাস থেকে লাশ উদ্ধার করা হয়।

রিয়াদ হোসেন স্থানীয় মান্দারী ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের দুদু মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাবাসাদের জন্য বাসচালক নাহিদকে আটক করেছে পুলিশ। তিনি রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের বাসিন্দা শাহরিয়ারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত ১০টার দিকে লক্ষ্মীপুরে পৌঁছায়। যাত্রীদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। গাড়িতে নতুন একজন হেলপার, সুপারভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন।

এ সময় চালক ও পুরাতন স্টাফ তাদের লিটন ও নতুন হেলপারকে রেখে বাসায় ফেরেন। পরে দুই জন বাসে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে চালক এসে গাড়ির ভেতরে লিটনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয় লাইনম্যান সেলিমকে খবর দেন চালক।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক। তার পরিচয় জানাতে পারেনি কেউ। বাসচালক নাহিদকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com