1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ১১.০৯ এএম
  • ১৭৭ Time View

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল রবিবার (১২ মে)। এ দিন বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং অনলাইনে একসাথে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষাসংশ্লিষ্টরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমেও ফল জানার ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে হবে। তারপর 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। সাধারণ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২১ মার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com