1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

মুলাদী উপজেলা পরিষদ: রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা বাতিলের আবেদন

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরুর নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগে তার প্রার্থীতা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেছেন আনারস মার্কার প্রার্থী মোঃ তারিকুল হাসান খান মিঠু।

গত ৭ মে দায়েরকৃত এক আবেদন অনুযায়ী জানা যায়, গত ৬ মে ২০২৪ বেলা ৩.৩০ মিনিটের সময় দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু সফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় চরপদ্মা গ্রামের নলী বাড়ীতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন। ছবিগুলো তার নিজের ফেইসবুকে আপলোড করা হয়েছে।

এছাড়াও গত ৫ মে আনুমানিক ৬.৪০ মিনিটে কাজিরচর ইউনিয়নের ৬৪নং রাগুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা করেছেন এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি কক্ষ দোয়াত কলম মার্কার প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু ব্যবহার করেছেন। ঐ ছবিও তিনি তার নিজস্ব ফেইসবুকে আপলোড করেছে। বিষয়টি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল মনে করেন আবেদনকারী। তাই তিনি বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু প্রার্থীতা বাতিল ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু বলেন, ভোট চাইতে গিয়ে অনেক সময় মানবিক কারণে দুয়েকজনকে সহযোগীতা করতে হয়। এসময় কেউ আসে ব্যক্তিগত সমস্যা নিয়ে বা কেউ আসে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের বিষয় নিয়ে। তিনি আরো বলেন, টাকা দিয়ে ভোট কিনার বিষয়টি সম্পূর্ণ মনগড়া। প্রকাশ থাকে যে, আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com