1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

কারো সাথে কোনোদিন গালাগালিও করি নাই

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১.৫২ পিএম
  • ২২৬ Time View

‘আহো ভাতিজা আহো, তোমার আশায় বইসা থাকতে থাকতে গানবাজনা কইরাও সময় কাটতাছে না’ বা ‘অই তুই আমার নাম নিলি ক্যান? অজু করছিস? বিশুর নাম নিলে অজু করতে হয়, জানস না?’ অথবা ‘সানডে মানডে ক্লোজ কইরা দে’—এমন অসংখ্য ‘শ্রেণিহীন’ সংলাপ আজও মানুষের মানুষের মুখে মুখে। যাঁর মুখ দিয়ে এসব সংলাপ বেরিয়েছিল, তিনি মনোয়ার হোসেন ডিপজল।

খলনায়ক হয়ে বুকে কাঁপনধরা ভাবমূর্তি দাঁড় করিয়েছিলেন। সেই ডিপজল ব্যক্তিজীবনে কেমন?

২০১৯ সালের অক্টোবরে হেসে বলেছিলেন, ‘ব্যক্তিজীবনে আমি ডিপজল… কারো সাথে আমি কোনোদিন গালাগালিও করি নাই, কারো সাথে আমার ঝগড়াও হয় নাই। আমি ডিপজল ভিন্ন, অন্য দশজন থেকে ভিন্ন, মন-মানসিকতা ভিন্ন; আর ঝগড়া করব… বাইরে চলারও অভ্যাস নাই, বাহিরে কোনো হোটেল-রেস্টুরেন্টে যাইয়া খাইয়া হৈহুল্লোড় কোনোদিন করি নাই আর করার মন-মানসিকতাও হয় নাই।’

দেশে ডিপজলের প্রিয় খলনায়ক মিশা সওদাগর। আর দেশের বাইরে ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার।

অভিনয়ের বাইরে সামাজিক কর্মকাণ্ডের জন্যও বেশ নামডাক আছে ডিপজলের। তবু বিনয়ের সঙ্গে বললেন, এখন তেমন কর্মকাণ্ড নেই। মসজিদ-মাদ্রাসা-এতিমখানায় সহযোগিতা করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন তাঁর সাহায্যের হাত অবারিত থাকবে, এই প্রতিশ্রুতি দিলেন জনপ্রিয় এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com